সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতারের আয়োজন করল বন্ধুসভা চট্টগ্রাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের বিআরটিসি মোড় এলাকায় ‘অপরাজেয় বাংলাদেশ’-এর কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়। ‘জয় অব গিভিং’ শিরোনামে বন্ধুসভার এই আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি ব্যাংক। গতকাল শুক্রবার অপরাজেয় বাংলাদেশের ‘ড্রপ ইন সেন্টার বয়েজ’ কার্যালয়ে সমবেত হয় প্রায় ৬০০ সুবিধাবঞ্চিত শিশু। দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত এই শিশুদের সঙ্গে ইফতারের আনন্দে শামিল হন বন্ধুসভার সদস্যরাও। ইফতার শেষে শিশুদের মধ্যে রাতের খাবারও বিতরণ করা হয়।গতকালের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, এইচএসবিসির রিলেশনশিপ অফিসার তানিম আহমেদ চৌধুরী, দলনেতা (বিক্রয়) মোহাম্মদ হাসিবউল শাহরিয়ার, সেলস অ্যাসোসিয়েট অফিসার মিনহাজ উদ্দিন আহমেদ ও ইমরান ফয়জুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম, এডুকেশন সুপারভাইজার চন্দন কুমার বড়ুয়া, কেন্দ্র ব্যবস্থাপক পীযূষ দাশ গুপ্ত ও শেলী রক্ষিত। বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ু্লসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সভাপতি জিয়াউল হক, সহসভাপতি নূরুন্নাহার বেগম, সাংগঠনিক সম্পাদক নুরুল আবরার, সাহিত্য সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহকারী দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ বন্ধুসভা চট্টগ্রামের বন্ধুরা।