সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এইচএসবিসির সহায়তায় ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ব্যাংকের সহায়তায় চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় তিনটি প্রতিষ্ঠানের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গতকাল রোববার ইফতার ও রাতের খাবারের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। প্রায় সাড়ে তিন শ শিশু ইফতারে অংশ নেয়।
প্রতিষ্ঠানগুলো হলো সরকারি শিশু পরিবার (বালিকা), মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান ও ছোট মণি নিবাস। ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ইফতার ও রাতের খাবারের আয়োজন করায় এইচএসবিসি ও প্রথম আলোকে ধন্যবাদ জানান মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদুল আলম ও ছোট মণি নিবাসের শিক্ষক বন্দনা সরকার। প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা ইফতার অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।