সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এইচএসবিসি-বন্ধুসভার ইফতার আয়োজন
চট্টগ্রামে এইচএসবিসি আমানাহ এবং বন্ধুসভার উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এতিম, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নগরের তিনটি জায়গায় ইফতারের আয়োজন করা হয়। এক হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেয়।গতকাল নগরের বিআরটিসি মার্কেটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘অপরাজেয় বাংলাদেশ’-এর ড্রপিং ইন সেন্টার, রৌফাবাদ সরকারি শিশু সদন ও বাংলাদেশ মহিলা সমিতি পরিচালিত নন্দনকানন এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়। ‘জয় অব গিভিং’ কার্যক্রমের অংশ হিসেবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরাজেয় বাংলাদেশের ড্রপিং ইন সেন্টারে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন এইচএসবিসির কর্মকর্তা রবিউল ইসলাম, রিদওয়ানুল হক, মাহমুদ রিয়াদ তাবিবুর রহমান, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহবুব-উল আলম, বিভাগীয় সমন্বয়কারী রাশেদুল হাসান, প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সভাপতি শেখ জিয়াউল হকসহ আরও অনেক বন্ধু। অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু আশিক রহমান ও শিউলি আক্তার তাদের আঁকা ছবি অতিথিদের উপহার দেয়।