সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারার ভিন্নধর্মী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি তারা। ভালো জামা-কাপড় পাওয়া তো দূরের কথা, দুবেলা, দুমুঠো খাবার জোটে না তাদের। নেই কোনো ভালো আবাসের ব্যবস্থা। থাকে রাজধানীর ৪৬ নম্বর ওয়ার্ডে সরকারের খাসজমির বস্তিঘরে। সুবিধাবঞ্চিত এই শিশুরা সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থী। এই শিশুদের নাচ-গান শেখান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী। গতকাল শনিবার বিকেলে সুরের ধারা লালমাটিয়া গার্লস স্কুলের মাঠে তাদের নিয়ে আয়োজন করে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সুরের ধারার সিইও পীযূষ বড়ুয়া। এর পরই সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থীরা সমবেত সংগীত ‘বল বল রে বল সবে’ পরিবেশন করে। এরপর তারা ‘নিথুয়া পাথারে’ গানটি পরিবেশন করে। একক সংগীত ‘সোনার পালঙ্কে’ পরিবেশন করে রোজিনা, ‘আলো আমার আলো’ পরিবেশন করে সবুজ, ‘আমরা সবাই রাজা’ পরিবেশন করে হালিমা এবং ‘এবার তোর মরা গাঙ্গে’ গানটি পরিবেশন করে সাবিনা। কবিতা আবৃত্তিতে অংশ নেয় শাহিদা ও শরিফা। দলীয় গান পরিবেশন করে আসমা, সুমি, পলি, সুমন ও রুবেল। সবশেষে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’ গানের সঙ্গে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।এ অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা ডেসালিয়ন, প্রজেক্ট ডিরেক্টর রিচার্ড গিয়ার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সংগীতশিল্পী কৃষ্ণকলিসহ আরও অনেকে।পরে শুভেচ্ছা জানিয়ে রেনেডা ডেসালিয়ন বলেন, শিক্ষার্থীদের পরিবেশনা বেশ উপভোগ্য হয়েছে। তিনি এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।রেজওয়ানা চৌধুরী বলেন, ‘আমরা ২৮ জন শিক্ষার্থীকে নিয়ে কাজ শুরু করেছি। মাত্র ছয় মাসের মধ্যে শিশুরা চমত্কার শিখেছে। তিন বছর এদের প্রশিক্ষণ দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আজকে শিশুরা যে পরিবেশনা করল, তাতে আমি সন্তুষ্ট। এখন ওদের উচ্চারণ অনেক ভালো হয়েছে। আশা করছি, ভবিষ্যতে ওরা আরও অনেক ভালো করবে।’ ইউএনডিপির ইউপিআরপি প্রজেক্টের অর্থায়নে সুরের ধারা এই সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষণ দিচ্ছে।স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত প্রামাণ্য চলচ্চিত্র উত্সব শুরুকেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে গতকাল শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত প্রামাণ্য চলচ্চিত্র উত্সব।উদ্বোধন করেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রদর্শিত হয় জহির রায়হানের স্টপ জেনোসাইড। উত্সবের অংশ হিসেবে একই দিন ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট আয়োজিত তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীও শুরু হয়েছে। বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শর্টফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে উত্সবে ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৪০টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া থাকছে সেমিনার, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অনেক কিছু। শেষ হলো পুতুলনাচ উত্সবঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু দলের পুতুলনাচ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত পুতুলনাচ উত্সব। গতকাল পুতুলনাচ পরিবেশন করে সাতক্ষীরার নিউ নিজাম পুতুলনাচ, ঢাকার আগারগাঁওয়ের আশার আলো পুতুলনাচ, বাগেরহাটের দি আজাদ পুতুলনাচ ও নারায়ণগঞ্জের নিউ সোনারগাঁ হাসিখুশি পুতুলনাচ। শেষ দিনেও দর্শক-শ্রোতাদের ভিড় ছিল। পথনাট্যোত্সবের শেষ দিন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথনাট্যোত্সবের গতকাল ছিল ষষ্ঠ দিন। গতকাল পরিবেশিত হয় রঙ্গনা নাট্যগোষ্ঠীর পথনাটক কালের সাক্ষী, সংশপ্তক নাট্যদলের ফলাফল নিম্নচাপ, অবয়ব নাট্যদলের পুকুরচুরি, ঢাকা পদাতিকের ইসকিম ইসকিম এবং ঢাকা মঞ্চের গাঁও গেরামের কিসসা। সাত দিনের পথনাট্যোত্সব শেষ হচ্ছে আজ। আজ পরিবেশিত হবে ছয়টি পথনাটক—থিয়েটার আর্ট ইউনিটের ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, সুবচন নাট্য সংসদের পুষি ক্যাট, প্রাচ্যনাটের দুই গুণন দুই, সুসম নাট্য সম্প্রদায়ের শেষ কথা, গণনাট্য কেন্দ্রের জনৈক ইমান আলী এবং বাংলাদেশ থিয়েটারের চৈতন্য। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।