সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদন দেবে জাগো ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তৃতা করছেন মাহ্ফুজ আনাম
বক্তৃতা করছেন মাহ্ফুজ আনাম

দেশের ৩২ জেলায় আগামীকাল বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত শিশুদের রাস্তা থেকে নিয়ে পার্ক বা মাঠে নানা ধরনের বিনোদন দেবে জাগো ফাউন্ডেশনের যুব শাখা ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’। ওই অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অভিনেতা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাও অংশ নেবেন।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের কর্মকর্তারা এসব জানান। ওই দিন জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা দেশের ৩২ জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের কাজগুলো নিজেরা করবেন।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, আমাদের সমাজে নিঃস্বার্থভাবে কিছু করার লোক আগে অনেক ছিল। কিন্তু সেটা এখন অনেক কমে গেছে। জাগো ফাউন্ডেশন সেই স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিচ্ছে। যেখানে সমাজের গরিব ও ধনী দুই শ্রেণির মিলন ঘটছে। জাগোর মতো শত শত প্রতিষ্ঠান এ দেশে আছে বলেই বাংলাদেশ এগোচ্ছে।
রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মাকসুদুল গণি বলেন, ‘প্রতিটি শিশুর শেখার, বেড়ে ওঠার এবং নিজেদের আলোকিত করার অধিকার রয়েছে। রহিমআফরোজ সোলার ২৫ বছর ধরে সৌরবিদ্যুতের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে শিক্ষার জন্য বিদ্যুৎ এবং আশার আলো দিয়ে আসছে।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ বলেন, জাগো ফাউন্ডেশনের দুটি মূল প্রকল্প রয়েছে—শিক্ষা কর্মসূচি ও যুব কর্মসূচি। সম্ভাবনাময় একদল তরুণ পরিচালিত জাগো ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।