সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতারি ও খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি যৌথভাবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতারি ও রাতের খাবার পরিবেশন করছে। ১৮ ও ১৯ আগস্ট ঢাকা ও চট্টগ্রাম জেলার আটটি এতিমখানায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতারি ও রাতের খাবার পরিবেশন করা হয়। এইচএসবিসির সহযোগিতায় এবং প্রথম আলোর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এ বছরও তিন হাজারের বেশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে এক দিনের ইফতারি ও রাতের খাবার দেওয়া হচ্ছে। এতিম ও সুবিধাবঞ্চিতদের খাবার খাওয়ানোর কাজটি বন্ধুসভার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। ঢাকা জেলার পাঁচটি এতিমখানা: ১৮ আগস্ট ঢাকা জেলার পাঁচটি এতিমখানায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতারি ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। নবাবগঞ্জের বান্দুরা আলামিন এতিমখানায় ১০০ জন ও নবাবগঞ্জ এতিমখানায় ৫৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে ইফতারি ও রাতের খাবার দেওয়া হয়। এ ছাড়া কেরানীগঞ্জের পশ্চিম ডি আহম্মদিয়া এতিমখানায় ৪৫ জন, জাগো ফাউন্ডেশন পরিচালিত এতিমখানার বনানী শাখায় ১৮০ জন এবং রায়েরবাজার শাখায় ৪০০ জনকে ইফতারি ও সেহির দেওয়া হয়। ১৯ আগস্ট চট্টগ্রামের তিনটি শিশু সদন ও এতিমখানার এক হাজার শিশুর মধ্যে ইফতারি ও রাতের খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ মহিলা সমিতি পরিচালিত নন্দনকানন এতিমখানার ১৫০ জন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত অপরাজেয় বাংলাদেশের ড্রপিং ইন সেন্টারের ৫৫০ জন এবং রৌফাবাদ সরকারি শিশু সদন-মামনি নিবাস, কিশোরী নিবাস ও বুদ্ধিপ্রতিবন্ধী নিবাসের ৩০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে রাতে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।