সুবিধাবঞ্চিত শিশুরা স্কুলের জন্য নতুন পোশাক পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ও টং দোকানে কাজ করে শিশুরা। কাজের ফাঁকে বিকেলে কিন স্কুলে পড়াশোনা করে তারা, তবে ছিল না কোনো নির্ধারিত পোশাক। গতকাল বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দেওয়া হলো স্কুলের জন্য নতুন পোশাক। স্কুলের শিশুদের জন্য নতুন পোশাক দেয় রোটারি ক্লাব অব সিলেট সানসাইন।সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে স্কুলের পোশাক প্রদান অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন।জয়দীপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের সাবেক সভাপতি এ কে কিম, রোটারি ক্লাব অব সিলেটের গভর্নর এম এ মালেক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাযহারুল ইসলাম, কিনের সহসভাপতি আফতাব উল আলম প্রমুখ।