সুবিধাবঞ্চিতদের পুনর্বাসনের উদ্যোগের কথা জানালেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অবহেলিত, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন কাজ করে যাবে। ২০১১-২০১২ অর্থবছরের বাজেটে সুবিধাবঞ্চিত, বিশেষ করে ভিক্ষুক, প্রতিবন্ধী, যৌনকর্মী, দলিতদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এসব কথা বলেন।চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি হোটেলে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও ইপসা আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১১-২০১২: গণতান্ত্রিক বাজেট ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক এই নাগরিক সংলাপ হয়।অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবেয়া সুলতানা। প্রবন্ধের ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহাব উদ্দিন, আনোয়ারা আলম।