সুবিধাভোগীদের তালিকা প্রশাসনের ফেসবুক পেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে গত বুধ ও বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, তালিকা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

গত ২৭ অক্টোবর প্রথম আলোয় ‘কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি: তালিকায় ডিলার, তাঁর স্ত্রী, স্বজন ও ধনীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

এ পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে ১৩টি ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নয়টি ও বুধবার দুটি ইউনিয়নের তালিকা প্রকাশ করা হয়।