সুবিধাভোগীদের মধ্যে কান্ট্রি ডিরেক্টর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে সুবিধাভোগী শিশু ও ব্যক্তিদের জীবনমানের উন্নয়ন দেখতে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর পরিদর্শনে আসেন ওয়ার্ল্ড ভিশনের কান্ট্রি ডিরেক্টর ফ্রেড উইটিভেন। সকাল সাড়ে নয়টায় বিরামপুর কার্যালয়ে সুবিধাভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার শিশুরা তাদের নিজস্ব গান ও নাচের মাধ্যমে ফ্রেড উইটিভেনকে বরণ করে। এ সময় উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টরের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ, উত্তরাঞ্চলের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা স্টিফেন অসীম আর চ্যাটার্জি, বিরামপুরের এডিবির কর্মকর্তা লিটন মণ্ডল, বীরগঞ্জের এডিবির কর্মকর্তা অ্যাডভেন্ট ট্রিপল্যান্ড ও ফুলবাড়ির এডিবির কর্মকর্তা পবিত্র বেনেডিক কস্তা। এরপর উইটিভেন উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর (ঢোডরো) গ্রামে যান।