সুবিধার জন্য গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক ও আইনজীবীদের সুবিধার জন্য জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিলের নির্দেশ দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ ধরনের নির্দেশনা দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের আছে। আদালত হয়তো মনে করেছেন, অভিযোগ সিরিয়ালাইজড করে দিলে বিচারক ও আইনজীবীদের জন্য সুবিধা হবে।শুধু গোলাম আযমের ক্ষেত্রে এমন নির্দেশনা কেন—এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হয়তো গোলাম আযমের ব্যাপারে অভিযোগের ব্যাপকতা আছে এবং তাঁর কর্মকাণ্ড সারা দেশে বিস্তৃত ছিল। এ সময় মন্ত্রী সরকারের তিন বছরে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরেন।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাপানি দূত বলেন, জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।