সুবীর চৌধুরীর মরদেহ ঢাকায় আনা হবে কাল
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর মরদেহ অস্ট্রেলিয়ার সিডনি থেকে আগামীকাল শুক্রবার ঢাকা আনা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাখা হবে। বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যায় সবার জন্য ইফতারের ব্যবস্থা থাকবে।
পরদিন শনিবার বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে তাঁর মরদেহ রাখা হবে। বিকেল তিনটায় সবুজবাগ শ্মশানঘাটে সুবীর চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ১১ জুলাই শুক্রবার বেঙ্গল শিল্পালয়ে বিকেল চারটায় স্মরণসভা এবং পরদিন শনিবার সকাল আটটায় ঢাকেশ্বরী মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান হবে।
উল্লেখ্য, সুবীর চৌধুরী গত ৩০ জুন ২০১৪ সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি মস্তিষ্কের শিরায় ক্যানসারজনিত জটিলতায় ভুগছিলেন। বিজ্ঞপ্তি।