সুবীর চৌধুরীকে ফিরিয়ে আনা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না ঘটায় পরিবারের অনুরোধে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বর্তমানে িতনি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হাসপাতালে আছেন।
গত মার্চ মাসের শেষে সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া যান। সেখানে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত করা হয়। দুবার কেমো দেওয়া হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুবীর চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের একজন পরিচালক ও ট্রাস্টি৷ তিনি পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করবে বেঙ্গল ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি।