সুবোধ বিকাশ ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সাংবাদিক মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা (৮০) আর নেই। গতকাল মঙ্গলবার ভোরে রামগরের সুকেন্দ্রাইপাড়ার নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেলে সুকেন্দ্রাইপাড়ার পারিবারিক মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি খাগড়াছড়ির রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।