সুভাষ দত্তের মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া
বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের পরলোকগমনে তাঁর পৈতৃক ভিটা বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সুভাষ দত্তের চিরবিদায়ের খবরে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।দিনাজপুরে নানাবাড়িতে সুভাষ দত্তের জন্ম হলেও পৈতৃক ভিটা ছিল যমুনাপারের গ্রাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট হাটশেরপুরে। তবে যমুনার ভাঙনে বর্তমানে তাঁর পৈতৃক ভিটা মানচিত্র থেকে হারিয়ে গেছে। আত্মীয়স্বজনের বেশির ভাগই ভারতে পাড়ি জমিয়েছে। প্রতিবেশীদের কেউ কেউ যমুনা নদীর বাঁধের ওপর বসবাস করছে। গ্রামের সঞ্চৃতিচিহ্ন না থাকায় সুভাষ দত্ত খুব একটা পৈতৃক ভিটায় যেতেন না। তবে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে বগুড়ায় ছুটে আসতেন তিনি। বগুড়ার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। বগুড়াকে ঘিরে নানা সঞ্চৃতি জড়িয়ে আছে বাংলা চলচ্চিত্রের এ প্রবাদপুরুষের।বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান জানান, বগুড়ার মাটি ও মানুষের সঙ্গে সুভাষ দত্তের আত্মার সম্পর্ক ছিল। সাংস্কৃতিক অঙ্গনের লোকজনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। ২০০৯-এ সংবর্ধনা নিতে এসে তিনি বলেছিলেন, ‘নাড়ির টানে বগুড়ায় আসি। জীবনে আরেকবার বগুড়ায় আসার ইচ্ছে আছে, কিন্তু বয়সের যে অবস্থা, তাতে মনে হয়, বগুড়ায় এটাই আমার জীবনের শেষ আসা।’