সুভাষ রঞ্জন চৌধুরী স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পল্লি ডাক্তার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সুভাষ রঞ্জন চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ ফেব্রুয়ারি স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াতের বাসভবনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুব্রত বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন পল্লি ডাক্তার সমিতির প্রধান উপদেষ্টা হাসান শহীদুল আলম।
সমিতির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাসের সঞ্চালনায় সুভাষ রঞ্জন চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন সন্তোষ দেব, মিলন সেন, অজিত দেব নাথ, সুজিত বড়ুয়া, নুরুল ইসলাম ও প্রয়াত সুভাষ রঞ্জন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সঞ্জয় চৌধুরী। বিজ্ঞপ্তি।