ছোট্ট এই শিশুটির নাম সুমন। বয়স মাত্র দুই বছর ছয় মাস। এটুকু বয়সেই শিশুটি দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডি ব্লকের তৃতীয় তলায় ১৭ নম্বর বিছানায় চিকিত্সা নিচ্ছে। শিশু ক্যানসার বিভাগের চিকিত্সক চৌধুরী ইয়াকুব জামাল জানিয়েছেন, সুমনের চিকিত্সায় শিগগিরই ৮০ হাজার টাকা প্রয়োজন। সুমনের বাবা মো. বাবলু মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার মানিকদি গ্রামের বাসিন্দা। ছেলের চিকিত্সায় সহায়-সম্বল বিক্রি করে ইতিমধ্যে বাবলু দুই লাখ টাকা খরচ করেছেন। তাঁর পক্ষে আর সুমনের চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বাবলু। সাহায্য পাঠানোর ঠিকানা: সামছুল হক মাতুব্বর, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৩৩৩০৪, ন্যাশনাল ব্যাংক, ফরিদপুর শাখা। বিজ্ঞপ্তি।