সুমনা মেহেরুনের আত্মহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ কবি মেহেরুন্নেছা ওরফে সুমনা মেহেরুনের আত্মহত্যা নিয়ে বেসরকারি সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টার (বিডিপিসি) তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিডিপিসির এই তদন্ত প্রতিবেদনে সুমনা মেহেরুনের মৃত্যুর জন্য আবৃত্তিকার কাজী আরিফকে দায়ী করা হয়েছে।যোগাযোগ করা হলে কাজী আরিফ প্রথম আলোকে বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সুমনা মেহেরুনের মৃত্যুর জন্য কোনোভাইে তিনি দায়ী নন। সংবাদ সম্মেলনে বিডিপিসির পরিচালক শরীফ এ কাফী তাঁদের এই তদন্ত প্রতিবেদন পড়ে শোনান। এতে বলা হয়, প্রতারণা ও অমানবিক আচরণের শিকার হয়ে সুমনা মেহেরুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ যেসব মামলার তদন্ত করে না কিংবা তদন্তে অবহেলা থাকে এ ধরনের মামলা বিডিপিসি তদন্ত করে। একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বিডিপিসি সুমনা মেহেরুনের আত্মহত্যা নিয়ে তদন্ত করেছে।