প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পল্লবীর মো. সুমনের (১৮) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে শ্যামলীর আল মারকাজুল ইসলা-মিয়া হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। চিকিৎসকেরা তাঁকে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন। এ জন্য লাগবে অন্তত ১০ লাখ টাকা।সুমনের বাবা মো. সুলতান রংমিস্ত্রির কাজ করে আট সদস্যের সংসার চালান। ছেলের চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন। তাঁর পক্ষে আর ছেলের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সুমনকে বাঁচাতে সমাজের হূদয়বান ও দানশীল ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সুলতান, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩১০০১৪১৩, অগ্রণী ব্যাংক, পল্লবী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।