প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সুমাইয়া (১২) ক্যানসারে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। তার বাবা মো. চান মিয়া হাওলাদার একটি প্রতিষ্ঠানের সাবেক নিরাপত্তাকর্মী। মেয়ের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় এরই মধ্যে তাঁর দুই লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসায় সময় দিতে গিয়ে সম্প্রতি তিনি চাকরিটিও হারিয়েছেন। চিকিৎসকেরা জানান, সুমাইয়াকে সুস্থ করে তুলতে আরও প্রায় চার লাখ টাকা প্রয়োজন। গত ১ মার্চ মেয়েটির থেরাপি দেওয়ার তারিখ ছিল। কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। এ অবস্থায় মেয়েটির জীবন রক্ষায় দাতা ব্যক্তি ও সংস্থাগুলোর প্রতি সহায়তা কামনা করেছেন তার অসহায় বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. চান মিয়া হাওলাদার, হিসাব নম্বর-০০১.২১৩.৪০৪.৫২২১, সোনালী ব্যাংক, নেভাল হেড কোয়ার্টার শাখা, বনানী, ঢাকা। বিজ্ঞপ্তি।