প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে ১৬ ফেব্রুয়ারি দুপুরে সুমাইয়া (১৫) নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছে। সেখানে সে গৃহকর্মীর কাজ করত। সুমাইয়া লক্ষ্মীপুরের চরকালকিনি এলাকার আবদুল জলিলের মেয়ে। গ্রামের বাড়িসহ পরিচিত সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। সুমাইয়ার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট। তার পরনে ছিল খয়েরি রঙের জামা, ছাপা ওড়না ও লাল পায়জামা। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭১০) করা হয়েছে। কেউ মেয়েটির সন্ধান পেলে কাছের থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি