প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছরের শিশু সুমাইয়া আক্তার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের শিশু ক্যানসার বিভাগের অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামালের চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তার দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তার পরিবারের লোকজন সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. দিদার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-১২৩৪৪, অগ্রণী ব্যাংক, বরমী বাজার শাখা, শ্রীপুর, গাজীপুর।