সুমাইয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশু সুমাইয়া আক্তার। বয়স ছয় বছর। থাকে ঢাকার বাড্ডা এলাকায় দরিদ্র বাবা-মায়ের সঙ্গে। সুমাইয়ার দুটি কিডনিই নষ্ট হওয়ার পথে। বর্তমানে সে বাড্ডা মা ও শিশু ক্লিনিকে চিকিৎসাধীন। সুমাইয়াকে কিডনি হাসপাতালে ভর্তি করাতে চিকিৎসকেরা বললেও টাকার অভাবে পারছেন না। তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানানো হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা: ফিরোজ মাহমুদ, হিসাব নম্বর-১২৬-১০১-১২৪২৩৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।