সুমিত্রার সঙ্গে শিরীন শারমিনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী সে দেশের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নয়াদিল্লির লোকসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা ভারতের মহিলা আইনপ্রণেতাদের জাতীয় সম্মেলন, বাংলাদেশে আসন্ন সিপিএ সম্মেলন, ভারত-বাংলাদেশের মধ্যে বাস্তবায়িত স্থলসীমান্ত চুক্তি সম্পাদনে লোকসভা ও রাজ্যসভার ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গতকাল শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।