সুমির জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা

রাজধানীর চামেলীবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের গৃহকর্মী খাদিজা খাতুন সুমির (১১) জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত বছরের ২১ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সুমির জামিন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে ৩০ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে সুমির পক্ষ থেকে আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা।
গত বছরের ১৬ আগস্ট চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানের জামিনের আবেদন গত রোববার নামঞ্জুর করেন মহানগর হাকিম আদালত।