সুমির জামিনের আবেদন জজ আদালতেও নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁদের শিশু গৃহকর্মী খাদিজা আকতার ওরফে সুমির জামিনের আবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতও নাকচ করে দিয়েছেন। গতকাল সোমবার বিচারক মো. জহুরুল হক জামিন বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
সুমি বর্তমানে গাজীপুরে কিশোরী সংশোধন কেন্দ্রে আছে। ঢাকার কিশোর আদালতের বিচারক আনোয়ার ছাদাত গত ২৯ সেপ্টেম্বর সুমির জামিনের আবেদন নাকচ করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। গতকাল তা নাকচ করেন জজ আদালত।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের মেয়ে ঐশী রহমান ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে গৃহকর্মী সুমিকেও থানায় নিয়ে যাওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঐশী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।