সুমির জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চামেলীবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমির (১১) জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো, রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
গত বছরের ২১ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সুমির জামিন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে ৩০ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে সুমির পক্ষ থেকে আবেদন জানানো হয়। আজ আবেদনের ওপর শুনানি হয়। সুমির পক্ষে শুনানি করেন সৈয়দ নাজমুল হুদা। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত বছরের ১৬ আগস্ট চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।