সুযোগ বাড়ছে

১৪ বছরে এসে গণিত অলিম্পিয়াড এখন অনেক কিছুরই সূচনাতে সাহায্য করেছে। এখন দেশে প্রায় সব বিষয়েই অলিম্পিয়াড হচ্ছে—পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, এমনকি পরিবেশেরও অলিম্পিয়াড হচ্ছে। পাশাপাশি অনেক নতুন বিষয়ও যুক্ত হচ্ছে। শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গণিত–ভীতি দূর করে তাদের গণিতে আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্যদের খুঁজে বের করা। এখন আমরা দেখছি আগে যারা কেবল প্রকৌশল বা চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করত, তাদের অনেকেই এখন দেশে বা বিদেশে গণিত বা পদার্থবিদ্যা নিয়ে পড়ছে, উচ্চতর গবেষণায় যাচ্ছে। শুধু তা–ই নয়, প্রেকৗশলে স্নাতক হয়ে তত্ত্বীয় পদার্থবিজ্ঞানও পড়তে শুরু করেছে। অন্যদিকে ৯৩টি দেশের মধ্যে ৯১তম হয়ে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, সেখানেও আমরা বেশ খানিকটা এেগাতে পেরেছি। ২০১৫ সালে ১০৪টি দেশের মধ্যে ৩৩তম হয়ে আমাদের খুদে গণিতবিদেরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কাজেই এখন শিক্ষার্থীদের লক্ষ্যও বেড়ে চলেছে। ক্যালটেক আর টোকিও বিশ্ববিদ্যালয় হয়ে আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন এখন এমআইটি, হার্ভার্ড কিংবা কেমিব্রজ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে এখন হরহামেশাই পূরণ হচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন স্যার এবার নিয়ে এলেন ইউরোপের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগের খবর। আগামী বছর থেকে ইউরোপের সামনের সারির বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি পাবে আমাদের শিক্ষার্থীরা! কেবল উচ্চশিক্ষা নয়, তাদের মেধা আর দক্ষতার খবর পেয়েছে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো। তারা এসে আমাদের ধনঞ্জয় বিশ্বাস বা হাসান যুবায়েরকে দিয়ে যাচ্ছে নিয়োগপত্র!
তবে আমাদের খুদে গণিতবিদেরা কেবল নিচ্ছে না, ঋণ শোধ করার চেষ্টাও তারা করে যাচ্ছে। গণিত ক্যাম্পের প্রাক্তনীরা এখন সারা দেশে তৈরি করছে গণিত ক্লাব। ছুটির সময়ে সেখানে গিয়ে তৈরি করছে নতুন লড়াকুদের। আমাদের জন্য অপেক্ষা করছে না। নিজেরাই লিখতে শুরু করেছে বাংলায় গণিতের বই। এমন সব বিষয়ে লিখছে, যা নিয়ে এর আগে এই দেশে বাংলা ভাষায় কোনো বই কেউ লেখেননি।
কাজেই বলা যায়, গণিত উৎসব তাদের সামনে এক নতুন জগতের দ্বার উন্মোচন করেছে, অবারিত করেছে এক আনন্দময় ভুবন। সেখানেই তারা খ্ুঁজে পাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ আর তা জয়ের আনন্দ।আমি নিশ্চিত, ভবিষ্যতে আরও নতুন নতুন সুযোগ তৈরি হবে আমাদের নতুন প্রজন্মের লড়াকু গণিতবিদদের জন্য এবং তারা সেটি আনন্দের সঙ্গে গ্রহণ করবে।