সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে তাঁকে।

সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলেন সুরঞ্জিত। শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার বেশ অবনতি হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।

কামরুল হক আরও জানান, চিকিৎসকেরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।