সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় স্থানীয় শ্রীশ্রী মা পাটেশ্বরী মন্দিরে গত মঙ্গলবার রাতে বিশেষ প্রার্থনা ও স্মৃতিচারণসভা হয়েছে। প্রার্থনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শ হিন্দু ভক্ত অংশ নেন।
স্মৃতিচারণসভায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি রতন কুমার সাহা, সম্পাদক রঞ্জিত কুমার সাহা। উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের উপজেলা শাখার সম্পাদক ক্ষিরোদ চন্দ্র প্রমুখ। পরে প্রসাদ বিতরণ করা হয়।