সুরঞ্জিতের আত্মার শান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করে ফরিদপুরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালমারী উপজেলার কয়ড়া কালীবাড়ি মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি ও কয়ড়া কালীবাড়ি মন্দিরের সভাপতি সুবাস সাহা বক্তব্য দেন। সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সদস্য প্রশান্ত সাহা। প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের পুরোহিত মুক্তেশ্বর চক্রবর্তী, গুরুদাস চক্রবর্তী ও সেবায়েত অনিল সাধু।