সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলা মামলার বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার বিচার গতকাল মঙ্গলবার সিলেট আদালতে শুরু হয়েছে। তিনজনের সাক্ষ্য গ্রহণের পর আদালত ২০ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানান, সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মাহবুব-উল-ইসলামের আদালতে এই বিচার শুরু হয়। গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমদাদুল হক, প্রত্যক্ষদর্শী আবদুল খালেক ও আবদুর রব সাক্ষ্য দেন। মামলার অভিযোগপত্রভুক্ত সাতজন আসামির মধ্যে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়। মামলায় ৬৩ জন সাক্ষী রয়েছেন।