সুরঞ্জিতের পদত্যাগ গণতন্ত্রে নতুন সংস্কৃতি তৈরি করেছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেল মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার আর্থিক কেলেঙ্কারির প্রেক্ষাপটে বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে নতুন উপাদান যুক্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার পরিষদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।এর আগে সি আর দত্ত বীর উত্তমের সভাপতিত্বে ঐক্য পরিষদের একটি সভা হয়। সাবেক রাষ্ট্রদূত সিরিল সিকদার, উষাতন তালুকদার, রানা দাশগুপ্ত এতে উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সুরঞ্জিতের পদত্যাগ একটি উদাহরণ, যা পাকিস্তান-বাংলাদেশের দীর্ঘ ছয় দশকের বেশি সময়েও কখনো ঘটেনি।