সুরঞ্জিতের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরের দিকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

ঢাকেশ্বরী মন্দিরে এসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন সদালাপী মানুষ। রাজনীতির অনেক ভারী বিষয় হালকাভাবে নিয়ে তার সমাধান দিতেন তিনি।

ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বেলা তিনটায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, কাল সোমবার সকালে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ যাবে সুনামগঞ্জে। বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে নিজ গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য হবে।

আজ ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।

গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার বেশ অবনতি হয়। রাত নয়টার দিকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

আরও পড়ুন: