সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুকের ব্যাংক হিসাব অবমুক্তির আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস (সহকারী একান্ত সচিব) ওমর ফারুক তালুকদারের ৭০ লাখ টাকার ব্যাংক হিসাব অবমুক্তি-সংক্রান্ত দায়রা জজ আদালতের আদেশের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করা হয়েছে।আদালত সূত্র জানায়, ৯ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি অবমুক্ত করার আদেশ দেন। ওই আদেশ বাতিল চেয়ে দুদক গতকাল হাইকোর্টে আবেদন করে।