প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরবাণীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সংগঠনটির মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন তাজুল ইসলাম, মুক্তি আকতার, মাহফুজ প্রমুখ। নৃত্য পরিবেশন করেন তমালিকা, তাসলিমা, অরুণ প্রমুখ। এর আগে সুরবাণীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক শামস-উল-আলম। এ ছাড়া গোবিন্দলাল দাস, আবু জাফর সাবু, সেকেন্দার আলম, বাবলু খন্দকার, আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।