সুরভী হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুরভী আকতার (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক ও সহপাঠীরা। গতকাল বুধবার তরণীহাট ডিগ্রি কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই সপ্তাহ হলেও হত্যাকারী চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সমাবেশে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বক্তারা বলেন, ৪ জানুয়ারি সুরভী আকতার কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১০ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর দক্ষিণ ধারাবর্ষা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা সুরতজ্জামান মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধনে সুরভীর বাবা সুরুতজ্জামান ও মা আঞ্জুয়ারা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বগুড়া প্রতিনিধি