সুরমা থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে দুটি ইট ঝোলানো আর দুই হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক তরুণের লাশ। গতকাল রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে কোনো পরিচয় উদ্ঘাটন করতে পারেনি। পরে ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে লাশটি নগরের মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।পুলিশ জানায়, নগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর শাহজালাল সেতুর নিচে লাশটি ভেসে ওঠে। স্থানীয় লোকজনের মাধ্যমে এ খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি দল এক তরুণের লাশ উদ্ধার করে। তাঁর পায়ে ইট বাঁধা এবং হাত পিছমোড়া করে বাঁধা ছিল। তরুণের আনুমানিক বয়স ২৫ বছর। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা খুন করে লাশটি শাহজালাল সেতু থেকে সুরমা নদীতে ফেলে দেয়। পরে এটি ভেসে ওঠে।