সুরমা নদী থেকে ৪৭০টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সুরমা নদী থেকে ৪৭০টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় জেলেরা এসব গুলি পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, গুলি উদ্ধারের খবর পেয়ে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মারফত আলী ঘটনাস্থলে গিয়ে সেগুলো থানায় নিয়ে আসেন। উদ্ধার করা ৪৭০টি গুলি এলএমজির।