সুরমা নদীতে মুক্তিযোদ্ধার ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমর থেকে পা পর্যন্ত ছিল রশির প্যাঁচ। দুই পায়ের ফাঁকে রশি দিয়ে বাঁধা প্রায় ১০ কেজি ওজনের একটি পাথরখণ্ড। সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে এ অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মুক্তিযোদ্ধার নিখোঁজ ছেলের লাশ। তাঁর নাম আবদুল করিম (২৬)।কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের কানধলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হকের ছেলে করিম তিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার ঘটনায় গত রোববার কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার এক দিন পর গতকাল সোমবার তাঁর লাশ মিলল । পুলিশসহ পরিবারের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে অমানুষিকভাবে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করতে এভাবে নদীতে ফেলে দেয়।পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে স্থানীয় লোকজনের খবর পেয়ে কানাইঘাটের সুরমা নদীর সেতুর উত্তর দিকে ভাসমান অবস্থায় করিমের লাশ উদ্ধার করা হয়। কোমর থেকে পা পর্যন্ত রশির বাঁধন পর্যবেক্ষণ করতে গিয়ে পাথরখণ্ডটি পাওয়া যায়। এ ছাড়া করিমের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরিবার সূত্র জানায়, করিম নিজস্ব নৌকা নিয়ে সুরমার সংযোগ নদী লোভাছড়ায় পাথর উত্তোলনের কাজ করতেন। শনিবার ভোররাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয় ও পরিচিত লোকদের বাড়িতে খোঁজ করার পর রোববার করিমের বাবা মুক্তিযোদ্ধা আবদুল হক কানাইঘাট থানায় একটি জিডি করেছিলেন। তাতে ছেলের খোঁজ না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।গতকাল লাশ উদ্ধার করার পর মুষড়ে পড়েন আবদুল হক।