সুরমা সেতু প্রকল্প এডিপিতে যুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে জেলার পাঁচটি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নির্মাণাধীন ‘সুরমা সেতু প্রকল্প’ সরকারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় (এডিপি) আবার যুক্ত করার দাবিতে গতকাল সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ মিনারের সামনের সড়কে দুপুরে এই মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি। মানববন্ধনে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মানব তালুকদার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী প্রমুখ।