প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে খননযন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে চলছে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙছে নদীর তীর।
সিলেটে সুরমা নদীর তীরের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর এলাকায় এমন এক চিত্রের সামনে ছিল প্রতিবাদী অবস্থান। আজ আন্তর্জাতিক নদী দিবস সামনে রেখে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ‘সুরমা রিভার ওয়াটার কিপার’ যৌথভাবে এ মানববন্ধন করেছে।
হাজিপুরের নদীর তীরে সকাল সাড়ে ১০টা থেকেই গ্রামবাসী অবস্থান করছিলেন।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন। এতে খননের কারণে সুরমার তীর ভাঙা ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকও একাত্মতা জানান। মানববন্ধন চলাকালে সমাবেশও হয়।