সুরাইয়া মোরশেদ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এইচ মোরশেদের সহধর্মিণী এবং জলপাইগুড়ির মরহুম সাইদুর রহমান ও মরহুমা সালমা রহমানের মেয়ে সুরাইয়া মোরশেদ গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গতকাল সকাল ১০টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। জানাজা শেষে বাদ আসর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সুরাইয়া মোরশেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি স্কলাসটিকা স্কুলের পরিচালক হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের তরফ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।