সুরিটোলায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই বিদ্যালয়ের ৫৬৫ নম্বর কেন্দ্রে ভোট গ্রহণ আজকের মতো বাতিল করা হয়।
বিদ্যালয়টিতে তিনটি কেন্দ্র (৫৬৪, ৫৬৫ ও ৫৬৬) রয়েছে। সকাল নয়টার দিকে সেখানে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
ভোট দিতে না পারার অভিযোগ তুলে স্থানীয় ভোটারেরা সেখানে বিক্ষোভ করেন। সেখানে ব্যালটবাক্স ও কেন্দ্র ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ব্যাপারে সকাল সোয়া নয়টার দিকে মুঠোফোনে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে ওই কেন্দ্রের ভোট নেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
দুই ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে বিদ্যালয়ের দুটি কেন্দ্রে (৫৬৪ ও ৫৬৬) ভোট গ্রহণ আবার শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে ৫৬৫ নম্বর কেন্দ্রে ভোট গ্রহণ আজকের মতো বাতিল করা হয়।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভেঙে দেওয়া একটি ব্যালট বাক্স।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দৃশ্য এটি।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

সুরিটোলা কেন্দ্রের দৃশ্য এটি।