সুরেশ চন্দ্র দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকার বাসিন্দা প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাস (৭১) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সুরেশ চন্দ্র দাস ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গুরুতর আহত হন। এরপর মুক্তিযুদ্ধে অংশ নেন।