সুলতান উদ্দিন খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য সুলতান উদ্দিন খান গত মঙ্গলবার রাতে ময়মনসিংহে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বুধবার তাঁকে শহরের ভাটিকাসর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।