প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুলতান-উল কবির চৌধুরী গতকাল সোমবার ভোরে ঢাকার ইস্কাটনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম সিটি কলেজের প্রথম ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন ও চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।