প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুলতান কমপ্লেক্সের শিশুস্বর্গে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবে শিশুদের আর্ট ক্যাম্প, বরেণ্য শিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম ও চিত্রকর্মের রেপ্লিকা প্রদর্শনী, চিত্রা নদীতে শিশুদের নৌকাভ্রমণ, চলচ্চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেলে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠােন চিত্রশিল্পী সমরজিত রায় চৌধুরী, জেলা প্রশাসক হেলাল মহামন্দা শরিফ, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অশোক শীল প্রমুখ উপস্থিত ছিলেন।