সুলতান বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনব্যাপী ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে ২১ ফেব্রুয়ারি থেকে এই মেলা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের একটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।