সুলতান বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল এ-সংক্রান্ত এক বৈঠক হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে ২১ ফেব্রুয়ারি থেকে সাত দিন ধরে এই মেলা চলবে। মেলায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা, বানান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর কর্মসূচি নেওয়া হয়েছে।